গ্রাফিক্স ডিজাইন এর জন্য প্রচুর পরিমাণে রিসোর্সের
দরকার হয়। ইন্টারনেটে সাধারণত সকল ভাল রিসোর্সগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়।
তবে এই টিউনে যে গ্রাফিক্স রিসোর্সগুলো শেয়ার করা হচ্ছে তা পুরোপুরি ফ্রি।
1. Blue Vertigo
স্টক ইমেজের কি পরিমান চাহিদা তা প্রতিটি ডিজাইনারই জানেন। আর এই ব্লু ভার্টিগো ওয়েব সাইটের কাজই হলো স্টক ইমেজের সাইটের নাম জানানো। এখানে প্রায় ১০০+ স্টক ইমেজ ওয়েব সাইট রয়েছে। শুধু তাই নয় সাথে সাথে ব্রাশ, আইকনস, সাউন্ডস, মিক্সিং টুলস এবং আরো অনেক কিছু। এক কথায় বলা যায় এখানেই পাওয়া যাবে সকল কিছু!

2. View Like Us
ওয়েব ডিজাইনাদের জন্য এই টুলটা অনেক কাজে দিবে। অনেক ধরণের ডিভাইসের যুগে আপনার ওয়েব সাইটটি কোন ডিভাইসে কেমন দেখাবে তা অনায়াসেই এই টুল ব্যবহার করে দেখতে পারবেন। অর্থাৎ আইফোনে কেমন দেখাবে বা আইপ্যাডে কেমন দেখাবে মানে সকল ডিভাইসের রেজুলেশন রেঞ্জ দেখাবে এই টুলস। রেসপনসিভ ওয়েব সাইট ডিজাইন টেস্টের জন্য এই টুল হতে পারে আদর্শ।

3. Type Tester
ডিজাইনারদের জন্য ফন্টের কোন বিকল্প নেই। কিন্তু ডিজাইনের সময় সঠিক ফন্টটি খুজে পেতে অনেক সময় ঝামেলা পোহাতে হয়। এই ধরণের সমস্যা সমাধানের জন্যই রয়েছে টাইপ টেস্টার। এখানে একই সাথে তিন কলামে বিভিন্ন ফন্টের প্রিভিউ দেখাবে এবং আপনার ডিজাইনের জন্য সেরা ফন্টটি বাছাই করতে সাহায্য করবে। প্রিন্ট ডিজাইন বা ওয়েব ডিজাইন উভয়ের জন্যই এই টুলস কাজে দিবে। ফটোশপ এবং ইলাস্ট্রেটর সেটিংস এমনকি CSS কোডও এক ক্লিকেই তৈরি করে দিবে এই টুল।

4. Open With
ফ্রিল্যান্সিং করার সময় ক্লায়েন্ট অনেক ধরণের ফাইল দিয়ে থাকে। বিভিন্ন রকমের ফাইল ফরম্যাটের জন্য রয়েছে বিভিন্ন রকমের দামি সফটওয়্যার। তাই বলে সব সফটওয়্যার কিনতে হবে? এই সমস্যার সমাধান দিবে এই ওপেন উইথ ওয়েব সাইট। এখানে প্রতিটি ফাইল ফরম্যাটের জন্য রয়েছে ফ্রি সফটওয়্যার। তাই ফাইল ওপেন করার জন্য কোন খরচ না করলেও চলবে।

5. Brush King
ফটোশপে ব্রাশ ব্যবহার করে না এমন ডিজাইনার পাওয়া দুস্কর। ফটোশপের জন্য এই সাইটে রয়েছে প্রায় ৭০০০+ ফ্রি ফটোশপ ব্রাশ যা প্রায় ৪০০ প্যাকে সাজানো রয়েছে। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই কালেকশন হতে পারে সোনায় সোহাগা।

6. Morgue File
এই স্টক ইমেজ সাইটের ইমেজগুলোকে আপনি যেখানে খুশি সেখানে নির্ধিদায় ব্যবহার করতে পারেন। হতে পারে সেটা যে কোন কমার্শিয়াল কাজও। এছাড়াও এই সাইটের সকল ইমেজ নিজস্ব হোস্টে রয়েছে।

DaFont
সকল ভাল ভাল ডিজাইনের শুরুই হয় টাইপোগ্রাফি দিয়ে। DaFont নামের এই চমৎকার ওয়েব সাইটটিতে রয়েছে অসংখ্য ফন্ট যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজানো রয়েছে। সেন্স সেরিফ, সেরিফ ফন্ট, গথিক, ফেন্সি বা বিটম্যাপ পিক্সেল বেজড ফন্টও রয়েছে। পছন্দের ফন্টটি ডাউনলোড করা যাবে এক ক্লিকেই। রেজিস্ট্রেশন না করেও ডাউনলোড করা যাবে সকল ফন্ট।
Creative Commons Search
ডিজাইনে ইমেজ লাগে প্রচুর। সব সময় ইমেজ কিনে ব্যবহার করা সম্ভব না। আর তাই ফ্রি ইমেজ খুজে পেতে তাও আবার ক্রিয়েটিভ কাজের জন্য, এবং কমার্শিয়াল কাজেও ব্যবহার করা যাবে এমন ইমেজ পেতে সাহায্য করবে ক্রিয়েটিভ কমন সার্চ ওয়েব সাইটটি। গুগল ফটো, ফ্লিকার সহ সকল ইমেজ কমিউনিটি থেকে সার্চ করা ইমেজগুলো খুজে এনে দিবে এই সাইট। এমনকি গানও খুজে দেয়।
Flickr – Creative Commons
ফ্লিকার নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফটোগ্রাফারদের জন্য সেরা প্লেস বলা যায় ফ্লিকার। এই ফ্লিকারে রয়েছে প্রচুর গ্রাফিক্স রিসোর্স। কিন্তু সকল ইমেজ ফ্রি ব্যবহার করা যায় না। তবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স রয়েছে এমন অনেক ফটোও রয়েছে ফ্লিকারে। Creative Commons নামের সেকশনে সকল ইমেজ যেখানে খুশি সেখানে অর্থাৎ যে কোন ডিজাইনে ব্যবহার করা যাবে।
Stock Vault
এটাও একটি ফ্রি স্টক ইমেজ সাইট। এখানেও সকল ইমেজ সকল কাজে ব্যবহার করা যাবে। প্রায় ৩৬০০০ ইমেজ থেকে ক্যাটাগরি অনুযায়ী খুজে নিন আপনার কাংখিত ইমেজটি।
Creative Blog
প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন ট্রেন্ড আসছে। ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপডেটেড থাকতে এই ওয়েবসাইট অনেক কাজে দিবে। এখানে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল রয়েছে যা পুরোপুরি ফ্রি। অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেখানে স্টেপ বাই স্টেপ ফটোশপ, ইলাস্ট্রেটর বা ইনডিজাইন দিয়ে কিভাবে ডিজাইন করতে হবে তা বলা হয়েছে।