Baneer

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৩

চলুন পিসির বুট প্রব্লেম সোল্ভ করি আমরা নিজেরাই ( না পড়লে অবশ্য দোকানে নিয়ে যেতে হতে পারে )

আজ আমি আপনাদের জন্য Boot Problem সোল্ভ করার একটা উপায় নিয়ে এসেছি । তো চলুন দেরী না করে দেখে নি কিভাবে আমরা Boot Problem সোল্ভ করবো ।
যা যা লাগবে
a) একটা cd/dvd drive
b)একটা Blank cd/dvd
প্রথমে cd/dvd drive এ cd/dvd টা ঢুকান ।
এরপর Start এ ক্লিক করে ( Windows 7 এর জন্য ) Sys লিখুন । 

এরপর Create System Repair Disk বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন ।
এরপর আরও একটা Window পাবেন  সেখানে Create Disc এ ক্লীক করুন । 

ব্যাস এবার আপনার System Repair Disk তৈরি হয়ে যাবে । 

সবশেষে CD/DVD টাকে বের করে নিয়ে System Repair Disk lebel দিয়ে যত্ন করে রেখে দিন ।
এরপর ধরুন যেদিন Boot Problem হবে যেমন যদি লেখে boot.exe not found বা অন্য কিছু তখন আপনি আপনার cd/dvd drive এ cd/dvd টা ঢুকান ।
এরপর পিসি রিস্টার্ট দিন , আর keyboard এর f12 button টা চাপুন । এরপর একটা নতুন স্ক্রীন পাবেন । সেখান থেকে ATAPI CD টা সিলেক্ট করুন ।
 
এরপর দেখবেন আর একটা ছবি পাবেন , দেখবেন লিখবে press any key to boot from cd or dvd.
আপনি যে কোন একটা key চাপুন । 

এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন microsoft windows লেখা দেখা যাবে । 
এরপর Windows is load files দেখতে পাবেন , কিছুক্ষণ অপেক্ষা করুন ।
 
এরপর system recovery options থেকে next এ ক্লিক করে যাবেন । 

এরপর আপনি startup repair সিলেক্ট করুন । এরপর দেখবেন STARTUP REPAIR চালু হয়ে যাবে । 


আর কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে REPAIR COMPLETE হয়ে যাবে ।
এরপর পিসি automatically রিস্টার্ট হবে । ব্যাস দেখবেন পিসি ঠিক হয়ে গেছে ।
যদি পিসি ঠিক না হয় তাহলে আবার একই ভাবে গিয়ে STARTUP REPAIR এর নীচে থাকা অপশন SYSTEM RESTORE 
অপশন এ ক্লীক করবেন আর RESTORE করবেন ।
তবে বেশির ভাগ সময় STARTUP REPAIR করলে পিসি ঠিক হয়ে যায় ।
আজ এ পর্যন্তই ; সামনে দেখা হবে; অসুবিধা হলে কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন ।
ভালো থাকবেন । ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন