Baneer

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

মুস্তফা গেম, এবার খেলুন এন্ড্রয়েডে!

মনে আছে ছোট বেলায় গেমসের দোকানে ভীড় করার কথা? ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে হয় অন্যের খেলা দেখা, না হয় নিজে খেলা। আমার যতগুলি গেম ভাল লাগত, তার মধ্যে সব থেকে বেশি ভাল লাগত Cadillacs and Dinosaurs game for android বা মুস্তফা গেমসটি। কতবার যে মার খেয়েছি এই গেমের জন্য তার কোন হিসাব নাই। পরে বাড়ি কম্পিউটার আসলে সেখানেই খেলা হত এই গেম।
সময় পেরিয়ে এখন অনেক বড় আমি, কিন্তু এখনও মাঝে মধ্যে ঐ গেম বের করে খেলি। বেশ কিছুদিন ধরে খুজছিলাম যে এন্ড্রয়েডে এইটা পাওয়া যায় কিনা। পাচ্ছিলাম না। কিন্তু আজকে সকালে Google Play তে ঢুকে Top Free সেকশনে ঢুকতেই দেখি এই গেমটি, তাও আবার ফ্রি! তার উপরে এড. ফ্রি ভার্সন। জোস জোস জোস বলে চিৎকার করে উঠে ডাউনলোড করলাম। গেমটি এতই ভাল লাগল যে শেয়ার না করে পারলাম না।
আসেন গেমটার কয়েকটা স্ক্রীণশট দেখি।
Start Screen
Start Screen
Player Select
Player Select
Game Start Screen
Game Start Screen
Game Play
Game Play

গেমটি ডাউনলোড করতে হলে আপনাকে যা করতে হবে:

Google Play তে ঢুকে No Adv Cadillacs and Dinosaurs লিখে সার্চ করলেই হবে। অথবা সরাসরি Top Free সেকশনে ঢুকে খুজে দেখতে পারেন। প্রথম ২০ এর মধ্যেই পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন