মন মাতানো বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট কার না ভাল লাগে? হঠাৎই ইচ্ছা হয় কম্পিউটার চলার সময় যদি সাগরের ফেনিল স্রোতের গর্জন ভেসে আসত? অথবা সেল ফোনে হঠাৎই ভেসে আসত রহস্যময় আমাজন বনের ম্যাকাও পাখির ডাক? কিংবা যদি ভেসে আসে রয়েল বেঙ্গল টাইগার বা গ্রিজলি বিয়ারের ডাক? কেমন মজা করা যেত?
আমরা যারা এরকম নানান ভেরিয়েশনের সাউন্ড ইফেক্ট পছন্দ করি তাদের জন্যেই রয়েছে একটি অসাধারন সাইট যা বিনা মুল্যে সাউন্ড ইফেক্ট ডাউনলোডের সুযোগ দেয় mp3/wav/au/aiff ফরম্যাটে নামিয়ে নিন প্রায় লাখ খানেক সাউন্ড ইফেক্ট।
কি আছে এতে:
১. বিভাগ অনুযায়ী সার্চ করার সুবিধা।যেমন Animal, Birds, Holidays, House Hold,Insects, Musical Instruments, Nature, Noisemakers, People, Sports, Tools, TV, Movies, Vehicles......সহ অনেক কিছু যা সার্চ করতে জানলেই পেয়ে যাবেন।
২. মনের মত বিভাগে গেলে দেখবেন প্রতিটা সাব মেনুতেও প্রায় এক নামে অনেক সাউন্ড আছে। আপনার যা ভাল লাগে নামিয়ে নেবেন।
৩. আপনি যদি সাউন্ড এডিটর হোন, তাহলে বলে দিতে হবেনা। আপনার নিজ বুদ্ধিতেই বুঝে নেবেন কি অসাধারন সাইট এটি।
কথা বাড়াই না। দেখে নিন।
http://www.findsounds.com/types.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন