Baneer

সোমবার, ২৮ জুলাই, ২০১৪

ঈদ অতিথিদের অভ্যর্থনায় একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড শো

সবাইকে ঈদের শুভেচ্ছা। উৎসব-আনন্দের বাংলাদেশে একটি বৃহৎ উৎসব হল ঈদ।আজ ঈদকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে এলাম একটি MS PowerPoint Slideshow. এতে ২৪ টি ভিন্ন ভিন্ন ঈদ শুভেচ্ছা সূচক স্লাইড ব্যবহার করা হয়েছে এবং আবশ্যিক ভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করা হয়েছে ঈদের সেই চিরচেনা-চিরস্মরনীয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই গানটি।প্রতিটি স্লাইডের সময়কাল পাচ সেকেন্ড এবং এক সেকেন্ড সময় নিয়ে Random Animation এ পরিবর্তিত হবে একের পর এক স্লাইড। স্লাইড শো টি সেটআপ করা আছে কন্টিনিউয়াস লুপ আকারে। অর্থাৎ এটি একবার প্লে করে দিলে একবার শেষ হবার পর আবার এবং বারবার শুরু হবে প্রথম থেকে যতক্ষন না আপনি স্লাইড শো টি বন্ধ করছেন। ঈদের দিন এটি আপনার মনিটরে রাখতে পারেন অতিথিদের অভ্যর্থনায়।এই Presentation Slideshow টি তৈরী করা হয়েছে MS Office 2014 ভার্সনে। তবে এটি যথারীতি MS Office 2007 এবং তার পরবর্তী সকল ভার্সনেই চলবে।

Download Eid Greetings Slideshow (48.5 MB)

Presentation Slideshow টির ১ মিনিটের একটি ডেমো ভিডিও আকারে দেয়া হল। এতে প্রথম ১১ টি স্লাইড দেখা যাবে। এরকম ২৪ টি ভিন্ন ভিন্ন স্লাইডের সাহায্যে তৈরী করা হয়েছে সম্পূর্ন স্লাইডশো। ডেমো দেখতে পাবেন এখানেঃ - http://youtu.be/ea-ndSrh18Eযারা MS PowerPoint এ নতুন তাদের জন্য –আপনার কম্পিউটারে যদি MS Office 2007 বা পরবর্তী যেকোন ভার্সন ইন্সটল করা থাকে তবে আপনার কম্পিউটারে এই স্লাইডশো টি দেখতে পারবেন। এজন্য শুধু প্রেজেন্টেশন ফাইলটির উপরে Right Click করে Show তে ক্লিক করুন। Slideshow শুরু হবে এবং আপনি বন্ধ করার পূর্ব পর্যন্ত চলতে থাকবে। স্লাইডশো বন্ধ করতে Esc চাপুন। তাহলেই স্লাইডশো বন্ধ হয়ে যাবে।যারা MS PowerPoint এ কাজ করেছেন তাদেরকে বলার কিছুই নেই। এই প্রেজেন্টেশন ফাইলে আপনি আপনার পছন্দ মত এডিট করে আপনার নিজের ইচ্ছামত বানিয়ে ব্যবহার করতে পারবেন।সবাইকে ধন্যবাদ ও ঈদ মোবারক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন