Baneer

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

পিসির জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার !

 সবাই কেমন আছেন ? আসা করি ভালো আছেন ।
আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব আমার মনে হয় সবাই উপরের হেডিং দেখে বুঝে গেছেন ।
আপনি কম্পিউটার এ গান চালিয়ে দিয়ে শুয়ে শুয়ে শুনছেন , হঠাৎ একটা গানের ভলিউম খুব হাই বা লো হয়ে গেছে বা একটা গান আবার শুনতে ইচ্ছে করছে অথবা একটা গান শুনতে ইচ্ছে করছে না পরেরটা শুনতে চেচ্ছেন তখন শুয়ে থেকে ওঠাটা খুব বিরক্তিকর মনে হয় । যারা আমার মত এই সমস্যাটার মখোমুখি হিয়ে থাকেন তদের জন্য এই পোস্ট ।
সার্কিটটি মূলত একটা ইনফ্রারেড রিসিভার এর ট্রান্সমিটার হিসেবে বাসার যে কোন রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে পারেন ।
রিসিভারটি বানাতে আপনার যা যা প্রয়োজন হবে তা হল :
  * 78L05, 5V regulator একটি
** TSOP1738 , IR receiver একটি
*** 1N4148 Diode একটি
**** 4.7uF Capasitor একটি
***** 4.7K Resistor একটি
****** female serial (DB9,RS232) connector একটি
  তথ্যসূ্ত্র : Click   ir reciver পিসির জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার ! ir reciver2 পিসির জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল রিসিভার !   সার্কিটে ব্যবহৃত  TSOP1738 IR receiver  টি পাওয়া না গেলে চিন্তার কিছু নেই অন্য IR receiver হলেও চলবে অথবা নষ্ট টিভি/ভিসিড প্লেয়ার( যেগুলো রিমোট দিয়ে চলে) থেকে খুলে নিতে পারেন। তৈরী হয়ে যাওয়ার পর রিসিভারটি পিসির কম পোর্টে লাগান।BSPlayer ইনস্টল করুন। প্রো ভারশনটাএখান থেকে ডাউনলোড করতে পারেন। ইনস্টল হয়ে গেলে রান করুন। Menu–>Optons–>Preferences এ যান। Key definitions & WinLIRC তে ক্লিক করুন। এবার যেসব ফাংশনগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে একটা করে সিলেক্ট করুন এবং এই ফাংশনের জন্য রিমোটের যে বাটনটি নির্দিষ্ট করেছেন সেটি প্রেস করুন। যেমন: “প্লে“ ফাংশনের জন্য স্ক্রল করে play সিলেক্ট করুন। WinLIRC Button Name এর নিচে ক্লিক করুন। এবার রিমোটের যে বাটনটা প্লের জন্য নির্দিষ্ট করেছেন(আপনি পছন্দমত যেকোন বাটন ব্যবহার করতে পারবেন) সেটা রিসিভারের দিকে তাক করে প্রেস করুন। এভাবে প্রত্যেকটা ফাংশনের জন্য করতে হবে। এবার শুয়ে শুয়ে মজা করে গান শুনুন বারবার উঠতে হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন