আমি অনেকজনের ক্ষেত্রে এই সমস্যাটি দেখেছি যে হার্ডডিস্ক এর নির্দিষ্ট পার্টিশন ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। পার্টিশনটি খুলতে গেলে ফরম্যাট করতে বলা হয়। কিন্তু পার্টিশনে এ মূল্যবান ডাটা থাকলে তা ফরম্যাট করা সম্ভব হয় না। আপনিও যদি এমন সমস্যায় ভুগেন তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
এই পদ্ধতিতে আমরা যে সফটওয়্যারটি ব্যাবহার করব তার নাম Check Hard। এটি ইব্রাহিম এলহোসেনি নামে একজন প্রোগ্রাম করেছেন। মাত্র ২৫৬ কিলোবাইট এর সফটওয়্যার টি নামিয়ে নিন নিচের লিঙ্ক থেকে।
এখান ক্লিক করুন
নামানো হলে chkdsk ফাইলটি কে রান করুন। এবার যে পারটিশনের সমস্যা তার ড্রাইভ লেটার লিখুন। যেমন যদি আপনার “D” ড্রাইভ এর সমস্যা থাকে তাহলে আপনি লিখবেন D: । এবার “y” লিখে এন্টার চাপুন।
chkdsk
পরের ধাপে আবার “y” লিখে এন্টার চাপুন।
img2
এবার চেকিং প্রসেস শুরু হবে। কিছুক্ষন সময় লাগবে। চেকিং প্রসেস শেষ হলে আপনার পার্টিশন টি আবার ঠিক হয়ে যাওয়ার কথা।
এখানে একটি কথা বলা দরকার। আমি যাদের পিসি তে এই সমস্যা দেখেছি তারা সবাই ঘন ঘন উইন্ডোজ সেটাপ করেন। এছাড়া এই সমস্যার অন্য কারণ আমার জানা নেই। কেউ জানলে জানাবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন