Baneer

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরী হলো আমেরিকায়

ইউনিভার্সিটি অফ Calofornia Los Angeles এর bioengineering এর প্রফেসর Wentai Liu দুই দশক ধরে রিসার্চ করে সম্প্রতি তৈরী করেছেন এই বায়োনিক চোখ । এর অফিসিয়াল নাম Argus II Retinal Prosthesis সিস্টেম । যাদের বিভিন্ন রোগের কারণে চোখের রেটিনার light sensitive রিসেপ্টর ক্ষতিগ্রস্থ হয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেছেন তাদের জন্য এই টীম কাজ করে চলেছে ।

এই বায়োনিক চোখের জন্য রোগীর চোখে বসানো হয় মাইক্রো চিপ ও ওয়্যারলেস anteena সম্বলিত সার্কিট যা চোখের অপটিক্যাল নার্ভ কে সিগনাল অনুযাই ইলেকট্রিকাল impulse পাঠায় । আর বাহিরে একটা চশমা তে বসানো ক্যামেরা ও ওয়্যারলেস anteena এর সাহায্যে ভিতরে সিগনাল পাঠানো হয় ।

বর্তমানে এটি ৬০ টি মাইক্রোচিপ এর সাহায্যে ৬০ টি পিক্সেল নিয়ে কাজ করতে পারে । যদিও এটি আসল চোখের resolution এর তুলনায় অনেক কম কিন্তু যারা অন্ধ তাদের জন্য এটি এক বিশাল পাওয়া । তবে রিসার্চ টীম ২৫৬ ও ১০২৬ পিক্সেল নিয়ে ইতিমধ্যে কাজ করে যাচ্ছে ।  তারা ৭০ বছর বয়স এর একজন অন্ধ মানুষের উপর এটি পরীক্ষা করেছেন যিনি ২০ বছর বয়সে দৃষ্টি হারান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন